স্ত্রীকে বাঁচাতে কুকুরের সঙ্গে বিয়ে দেখুন..(ভিডিও সহ)


আলেকজান্ডার ভারতে প্রবেশের পর তার সেনাপ্রধানকে বলেছিলেন, ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ।’ ভারতীয় অনেক কর্মকাণ্ড দেখে চোখ কপালে না উঠে পারে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ স্ত্রীকে বাঁচাতে মাত্র সাত বছরের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে কুকুরের!
ভারতীয় বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাঙ্কুরা জেলার মানিক বাজার এলাকার বাসিন্দা মুকেশ কেরাই। তার পরিবারের সদস্যদের দাবি, জ্যোতিষীর কাছ থেকে তারা জানতে পেরেছেন, ছেলের প্রথম বউ অল্পবয়সেই মারা যাবে। তাই ছেলের জীবনে যাতে এই করুণ অধ্যায় নেমে না আসে সে জন্য বাবা-মা মিলে তাকে একটি কুকুরছানার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছেন।
অনুষ্ঠানের আয়োজনও আট-দশটার সাধারণ বিয়ের মতোই হয়েছে। গ্রামের মানুষ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছে মুকেশের বিয়েতে। তবে বিয়ের পর ‘কনেকে’ কিন্তু ঘরে ওঠানো হয়নি। কষে লাথি দিয়ে বেচারা কুকুরটিকে রাস্তায় বিদায় করেছে মুকেশের পরিবারের লোকজন।
https://youtu.be/jyw3OJnF-2E
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













