স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করায় পুরুষ চিকিৎসককে গুলি


স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করায় পুরুষ চিকিৎসককে গুলি করেছে এক সৌদি ব্যক্তি। বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
সৌদি সংবাদমাধ্যম সাবাক জানিয়েছে, এক মাস আগে ওই ব্যক্তির স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করেছিলেন জর্ডানের চিকিৎসক ডা. মুহান্নাদ আল জাবান। বৃহস্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে যান এবং চিকিৎসকদের বলেন, যিনি তার স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করেছেন তাকে তিনি ধন্যবাদ জানাতে চান। ডা. মুহান্নাদকে নিয়ে ওই ব্যক্তি হাসপাতালের বাগানে যান। সেখানে কথাবার্তার এক পর্যায়ে তিনি ডা. মুহান্নাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির শব্দ পেয়ে হাসপাতালের কর্মচারীরা বাগানে ছুটে আসে এবং ডা. মুহান্নাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনার পর বন্দুকধারী ওই পিতাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসবাদে সে পুলিশকে জানিয়েছে, তার স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করার কোনো অধিকার পুরুষ চিকিৎসকের নেই। সেখানে নারী চিকিৎসক থাকা উচিৎ ছিল।
হাসপাতালের মুখপাত্র বাসাম আল বুরাইকান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ডা. মুহান্নাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













