স্বামীর তৃতীয় বিয়ের আয়োজন করলেন দুই স্ত্রী!


সৌদি আরবের তায়েফের ৭০ বছরের বাসিন্দা আওয়াদ বিন আওয়াইমার আল-তোয়াইবি। আগেই তাঁর প্রাপ্তবয়স্ক দুই স্ত্রী ছিল। তাগিদ অনুভব করছিলেন তৃতীয় স্ত্রীর। কিন্তু এই বয়সে?
সমস্যার সমাধানে এগিয়ে এলেন দুই স্ত্রী। স্থানীয় একটি হলে আড়ম্বরপূর্ণ পরিবেশে বিয়ের আয়োজন করলেন স্বামী আল-তোয়াইবির। এতে খুশিতে আটখানা স্বামী। তৃতীয় বিয়ের পরই নতুন বউকে নিয়ে ছুটেছেন হানিমুনে।
দুই স্ত্রী আর স্বামীর কাণ্ড নিয়ে ব্যতিক্রমী এ সংবাদটি তুলে ধরেছে আরব নিউজ। গত সোমবার পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, সুষ্ঠুভাবে বিয়ের আয়োজন করায় দুই স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আল-তোয়াইবি।
তৃতীয় বিয়ে প্রসঙ্গে আল-তোয়াইবি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে রসিকতা করছে। কিন্তু পরে বুঝলাম, তারা সিরিয়াস। আমার প্রতি ভালোবাসা ও সম্মান থেকেই তারা এটি করতে চেয়েছে।’
‘আমাকে সুখী করতে তারা দুজন যা করেছে, তা কখনো ভুলব না’, যোগ করেন আল-তোয়াইবি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













