স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রদর্শন করল ইরান


ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (শনিবার) ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রদর্শন করেছে। এর নাম দেয়া হয়েছে সায়েকে বা বজ্রপাত। ড্রোনটি চারটি লক্ষ্যবস্তুতে স্মার্ট ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দূর পাল্লার ড্রোন এবং তা আমেরিকার আটককৃত ড্রোন আরকিউ-১৭০’র ইরানি ভার্সন বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি’র ড্রোন প্রদর্শনীতে এটি রাখা হয়েছে।
ইরান এ পর্যন্ত বহু অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। গত জানুয়ারিতে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজের ওপর দিয়ে ইরানের চালকবিহীন বিমান ড্রোন উড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













