সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা পীযূষ গাঙ্গুলী, হাসপাতালে মমতা
চলছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। মঙ্গলবার ছিল মহাসপ্তমী। এ দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা পীযূষ গাঙ্গুলী এবং অভিনেত্রী মালবিকা সেন। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির।
মঙ্গলবার রাতে কলকাতার অদূরে হাওড়ার সাঁতরাগাছি এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা।
কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে ভর্তি আছেন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, পীযূষের হাত, পা এবং পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়াও তার সারা শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে, যার জেরে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। মাথায় চোট লেগেছে মালবিকা সেনের। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সিটি স্ক্যান করা হয়েছে। সংবাদমাধ্যম জি নিউজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।
তাদের দেখতে হাসপাতালে যায় মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অপরদিকে এখনও সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন পীযূষ। তাকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডাক্তারা।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হাসপাতাল থেকে বের হয়ে বলেন, ‘মা দুর্গা বাঁচিয়ে দিয়েছেন দুজনকেই। আগামীকাল সকাল সাড়ে ৭টায় প্লাস্টিক সার্জারি হবে নৃত্যশিল্পী মালবিকার। দুপুর দেড়টায় অস্ত্রোপচার হবে পীযূষের’।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













