বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যাকান্ডের সময় আল্লাহু আকবার ধ্বনি শুনেছেন প্রতিবেশীরা

রাজধানীর কলাবাগানে ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের একজন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান। আরেকজনের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। তবে জুলহাসের সঙ্গে এ সময় তার বন্ধু তনয়ও ছিল বলে জানা যায়।

সোমবার সন্ধ্যার দিকের এ ঘটনার সময় আল্লাহু আকবার ধ্বনি শুনেছেন প্রতিবেশীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সাড়ে ৫টা থেকে পৌনে ৬ টার মধ্যে আমরা অনেক চিৎকার-চেঁচামেচি শুনতে পােই। এরপর বেশ কয়েকবার আল্লাহু আকবার ধ্বনিও শুনতে পাই।

তিনি আরো জানান, তিন চারজন যুবক আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী। তারা সাধারণ শার্ট-প্যান্ট পরিহিত ছিল। তিনজনেরই গায়ে নীল রঙের শার্ট এবং কাঁধে ব্যাগ ছিল। ঘটনার পর তারা বাসা থেকে বের হয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা ফাঁকা গুলি ছুড়ে তেতুল তলা মাঠের পাশ দিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন জানান, দুটি মরদেহ উদ্ধার করেছি। নিহতদের একজন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান।

এদিকে ঘটনার সময় বাসার ভেতরে নিহত জুলহাস, তার বন্ধু তনয়, তার মা এবং একজন কাজের মেয়ে উপস্থিত ছিলেন। জুলহাসের মা শেরে বাংলা গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ