মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৯০ বছর বয়সে সমকামী বিয়ে!

৯০ বছর বয়সে সমলিঙ্গের একজনকে বিয়ে করে নতুন করে সংসারি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সিনেটর (পুরুষ) হ্যারিস ওফর্ড। স্ত্রীর মৃত্যুর ১০ বছর পর আরেক পুরুষকে শেষ জীবনের সঙ্গী করতে যাচ্ছেন তিনি।

বিয়ের পর কে স্বামী হবেন আর কে স্ত্রী হবেন তা নির্ধারিত না হলেও বয়সের কারণে ওফর্ডই স্বামীর ভূমিকায় থাকবেন বলে মনে করছেন সবাই। কারণ নতুন পার্টনারের বয়স ওফর্ডের চেয়ে ৫০ বছর কম। অবশ্য সমকামী বিয়ের সমর্থকরা বলছেন, এখানে কোন স্বামী-স্ত্রী নেই। দু’জনই দু’জনের স্বামী-স্ত্রী।

সমলিঙ্গের বিয়ের প্রতি জোরালো সমর্থন জানিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ লিখেছেন প্রাক্তন সিনেটর হ্যারিস ওফর্ড। এতে তিনি লিখেছেন, ”সমলিঙ্গের বিয়ের আইন শক্তিশালী হওয়ার সময়ে বেঁচে থাকায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

ওফর্ড বলেছেন, আমার জীবন ‘মহান দুই ভালোবাসার একটি গল্প’। এ গল্পের প্রথম জন আমার স্ত্রী ক্লের, যে রক্তস্বল্পতাজনিত রোগের ভুগে ১৯৯৬ সালে মারা গেছে। আর গল্পের দ্বিতীয় জন ম্যাথিউ শার্লটন।

৪০ বছর বয়সি শার্লটনকে বিয়ে করতে যাচ্ছেন ওফর্ড। কিন্তু স্ত্রী ক্লেরের সঙ্গে তার তিন সন্তান রয়েছে, যাদের সবাই এখন প্রাপ্ত বয়স্ক।

নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে ওফর্ড লিখেছেন, ”যাদের আমি ভালোবাসি তাদের কাছে জেন্ডার ভিত্তিতে নিজেকে বিবেচনা করি না। অর্ধশতাব্দী আমি দারুণ এক নারীর সঙ্গে থেকেছি। দ্বিতীয় বার সুখ উপভোগের সুযোগ পেয়ে আমি খুশি।”

২০১৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রজুড়ে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে ঐতিহাসিক রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প