হলি আর্টিজানে হামলার ‘পরিকল্পনাকারী’সহ চারজন গ্রেপ্তার


রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী ও নব্য জামা’আতুল মুহাজিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সোহেল মাহফুজসহ চারজনকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার পুস্করিনি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।’
এদের মধ্যে সোহেল মাহফুজ রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী বলে জানান এসপি। তিনি আরো জানান, এ ব্যাপারে পরে বিস্তারিত আরো জানানো হবে।
গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













