বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাসা থেকে ডেকে নিয়ে যুবলীগকর্মীকে কুপিয়ে খুন

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় এক যুবলীগকর্মীকে বাসা থেকে ডেকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার ভোরের দিকে মহানগরীর বসুপাড়া নর্থ খাল ব্যাংক রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে সকালে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরা সুলতানা।

নিহত হারুন অর রশিদ (৩৫) রূপসা উপজেলায় খান আবু হাসানের ছেলে। তিনি নর্থ খাল ব্যাংক রোড এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। রশিদ যুবলীগের সমর্থক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন শেখ সেলিম, জাহিদ হাসান ও রাজু হাওলাদার।

মনিরা সুলতানা আরো জানান, ভোরে কয়েকজন হারুন অর রশিদকে বাসা থেকে ডেকে আনেন। তারপর কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত