শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চায় না মানুষ

বাংলাদেশের মানুষ হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ রবিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে আশরাফ এ মন্তব্য করেন।

ছাত্রলীগের প্রতি আহ্বান রেখে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এ দেশের মানুষ হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চান না। তাই ছাত্রলীগকে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য প্রয়োজনে অন্যান্য দলের ছাত্রসংগঠনের সহায়তাও নিতে হবে।’

জনপ্রশাসন মন্ত্রী বলেন, এখন কোনো বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই। নিয়মিত ক্লাস, পরীক্ষা হচ্ছে। হলগুলোতে অস্ত্রের ঝনঝনানি নেই। এসব শেখ হাসিনা সরকারের অবদান। ছাত্রলীগকে এই স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দৃঢ় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ছাত্রলীগ আমার রাজনীতির শেকড়। দেশের সব গৌরবময় অর্জনে এই সংগঠনের অসামান্য অবদান রয়েছে। ছাত্রলীগ প্রতিষ্ঠা না হলে ভাষা আন্দোলন, গণতন্ত্র ও স্বাধীনতার সফলতা হয়তো আসতো না। এজন্য গর্ববোধ করি।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেন, ছাত্রলীগের ওপর প্রধানমন্ত্রী ভরসা রাখেন। আমরা বিশ্বাস করি আগামীর সোনালী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগই নেতৃত্ব দেবে।

সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন।

নগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেইন, সহ-সভাপতি আজিজুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, মহানগর দক্ষিণ সভাপতি বায়জীদ আহমেদ খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী