শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হাবুডুবু খাচ্ছে খালেদা জিয়া’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মোসাদ যেখানে সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে, সেই মোসাদকে নিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। রাজনৈতিকভাবে খালেদা জিয়া হাবুডুবু খাচ্ছে সে কারণে তিনি এই সমস্ত অসংলগ্ন সিদ্ধান্ত নিচ্ছেন।

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, যেখানে বিশ্ব মুসলিমের শত্রু ইহুদী রাষ্ট্র ইসরাইল, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করে বিএনপি নেতা আসলাম চৌধুরী।

আওয়ামী লীগের এ জৈষ্ঠ্য নেতা বলেন, আসলামকে গ্রেপ্তার করার সময় বিএনপি বলছে আসলামকে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে। এখন যখন ঘটনার সত্যতা পাওয়া গেল তারা চুপ হয়ে গেছে। এই সব ঘটনার মধ্য দিয়ে আজ প্রমাণিত হয়েছে বিএনপি জামায়াত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শত্রু হিসেবে চিহ্নিত।

নৌপরিবহনমন্ত্রী বলেন, পাকিস্তানকে সব সময় ঘৃণা করতে হবে, পাকিস্তান কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। এদের ছত্রছায়ায় বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির কার্যকরী কমটির সভাপতি সৈয়দ আফজাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা সম্পাদক, আমীর হোসেন, ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির সহ-সভাপতি এবিএম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মামুন ফরাজী, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান মিয়া, বিশিষ্ট সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী