শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তান দু’পক্ষেরই যুদ্ধ প্রস্তুতি এখন চরমে। চরম আঘাত হানার আগে কোমর বাঁধছে ভারতীয় সেনাবাহিনী। তেমনি ভারতের আক্রমণ রুখে দিয়ে ভারতের মাটিতে পাল্টা হামলা চালানোর যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তানও।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেরে ফেরার সময় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “উরির ঘটনা হয়তো কাশ্মীরে ভারতের দীর্ঘদিনব্যাপী অত্যাচারেরই ফলশ্রুতি। উরির সেনা ছাউনিতে হামলার ১২ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানকে দোষারোপ করল। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই অন্যায় অভিযোগ মেনে নেবেন না।”

অন্যদিকে, দেশের বুকে আঘাত এলে পাক সেনাবাহিনী তা মোকাবিলা ও পাল্টা হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এই নিয়ে যেন কোন সন্দেহের অবকাশ না থাকে, এমনটাই দাবি করেছেন পাক সেনা প্রধান রাহিল শরিফ। এজন্য পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নিশানা করেছে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।

সংবাদসংস্থা পিটিআই ও বিভিন্ন পাক সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলি জানিয়েছে, ভারতের তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ার রুমে বৈঠক করার খবর প্রকাশিত হতেই পাকিস্তান জুড়ে প্রবল তৎপরতা শুরু করে দেয় পাক সেনা। ভারত আক্রমণ করলেই সঙ্গে সঙ্গে যাতে সমুচিত জবাব দেওয়া যায় সেজন্য তৈরি থাকতে তিন বাহিনীকে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ।

সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প