“হাসিনা জোয়ার দেখেছেন, ভাটা দেখেননি”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোয়ার দেখেছেন, এখনও ভাটা দেখেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীকে ভাটার জন্য অপেক্ষা করতেও বলেছেন বিএনপির এই নেতা।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, হাসিনা নিজেও জানেন না তিনি কত সময় ক্ষমতায় থাকবে। তাই সব সময় ২০১৯ সালের কথা বলেন।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তাদের ফিরে দিন। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন, তারা কাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আর আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে জনগণের কথা আর মুখ দিয়ে উচ্চারণ করবেন না।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনিতো অফিস করেন না। কিন্তু কিছু গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে প্রতিদিন ছবি তোলেন এবং কথা বলেন। যাতে দেশ ও জাতির কোনো উপকার হয় না। তাই ডায়লগ বন্ধ করে পদত্যাগ করুন। আর জনগণকে বলুন, সরি, আমি পারিনি।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













