মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হায়দরাবাদের ৫০টি কোম্পানিতে পাকিস্তানি হ্যাকারদের হামলা

গত ১০ দিনে ভারতের হায়দরাবাদের কমপক্ষে ৫০টি তথ্যপ্রযুক্তি কোম্পানি পাকিস্তানি হ্যাকারদের হামলার শিকার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সোসাইটি ফর সাইবারাবাদ সিকিউরিটি কাউন্সিল (এসসিএসসি) এমন দাবি করেছে।

এসসিএসসির কর্মকর্তারা জানান, পাকিস্তানের হ্যাকাররা তুরস্ক, সোমালিয়া ও সৌদি আরবের সার্ভার ব্যবহার করে ৫০টি কোম্পানিতে হামলা চালিয়েছে।

এসসিএসসির সাইবার সিকিউরিটি ফোরামের প্রধান দেবরাজ অদেয়ার বলেন, ‘কিছু হামলা প্রতিরোধ করা গেছে। তবে বেশির ভাগই এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। এগুলো ছিল আকস্মিক র‍্যানসমওয়্যার (কম্পিউটার সিস্টেমে বিপজ্জনক সফটওয়্যার স্থাপন করা, যার ফলে ব্যবহারকারী ওই কম্পিউটারে ঢুকতে পারে না। কেবল নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে কম্পিউটারে কাজ করা যায়।) হামলা। গত ১০ দিনে হওয়া হামলাগুলোর প্রায় সবকটিই পাকিস্তান থেকে হয়েছে।’

ভারতের হায়দরাবাদের পশ্চিমাঞ্চলসংলগ্ন সাইবারাবাদ এলাকায় আড়াই হাজার তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানি রয়েছে। এর মধ্যে এক হাজার ৩০০ কোম্পানি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজের (এনএএসএসসিওএম) নথিভুক্ত। এই কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা করে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের বেশির ভাগ গ্রাহক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি