শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হায় ঈশ্বর! এ তো ওবামা!’

জীবনে এত আনন্দময় সেলফি বোধকরি আর তোলেননি আলাস্কার এই মা। তার ৬ মাস বয়সী ফুটফুটে শিশুটিকে নিয়ে হয়তো অনেক মজার সেলফিই তুলেছেন। কিন্তু এবারেরটা জীবনের সেরা! কারণ, তিনি যখন ছবি তুলছেন তখন তার বড় বড় চোখের শিশুটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কোলে!

আমেরিকার অ্যানকোরেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানের অপেক্ষায় ছিলেন জোলেনে জ্যাকিনস্কাই। যেখানে বসে অপেক্ষা করছিলেন, সেখানেই এক লোকের দিকে চোখ গেলো তার। দেখতে ওবামার মতোই তো লাগছে!

কণ্ঠে উত্তেজনা নিয়েই জানালেন, আগ্রহ থেকে আমি কাছে গেলাম। হায় ঈশ্বর! এ তো ওবামা! সুখস্মৃতি তার চোখে-মুখে উছলে পড়ছে। নিউহালেন নামে আলাস্কার ছোট একটা গ্রামে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তিনি ওবামার দেখা পেলেন।

এরপর ওবামা তার সঙ্গে কথা বললেন। জিজ্ঞাসা করলেন, এই মিষ্টি মেয়েটি কে?

তারা বেশ কিছুক্ষণ কথা বললেন। বাচ্চারা কত দ্রুত বড় হয়ে ওঠে- এ নিয়ে অনেক কথা হলো তাদের। ছবি তোলার সুযোগ কি আর হেলায় হারান জোলেন। ঝটপট কয়েকটি সেলফি তুললেন। সাবেক প্রেসিডেন্টের কোলে ছিল তার মেয়ে গিসেলে।

ওবামা যখন বিমানবন্দরে বসে রয়েছেন, তখন কর্তৃপক্ষ জানতেন না যে তিনি অপেক্ষা করছেন।

গিসেলের বাবাও ছিলেন সেখানে। তিনি যখন এলেন তখন ওবামা বেশ মজা করে বললেন, আমি আপনার মেয়েটিকে নিয়ে যাচ্ছি।

গোটা ঘটনার সময় চুপচুপ ছিল ছোট্ট গিসেলে। বড় হয়ে বুঝবে তাকে কে কোলে নিয়েছিলেন?

এদিকে, উচ্ছ্বাস চাপিয়ে রাখতে পারছেন না জোলেনে। বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না যে, ওবামা আমার বাচ্চাটিকে কোলে নিয়ে আমার সঙ্গে ছবি তুলেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি