হিজাব পরা নিয়ে মুসলিম শিক্ষিকাকে হুমকি


সবেমাত্র ডোলান্ড ট্রাম্প জিতেছেন। আর এর মধ্যেই কী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন চিহ্নের মুখে মুসলিমদের নিরাপত্তা? অনেকেই এই প্রশ্নটি তুলছেন কারণ গত শুক্রবারের একটি ঘটনা।
জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি অভিযোগ এনেছেন যে, তাঁকে ক্লাসরুমের মধ্যে একটি বেনামি চিঠির দ্বারা ভয় দেখান হয়েছে। সেই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’’ মারিয়া আরও জানিয়েছেন যে, ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় আমেরিকা শব্দটি লেখা ছিল।
তবে গোটা বিষয়টিতে দমবার পাত্রী নন এই শিক্ষিকা। তিনি অকপট জানিয়ে দিয়েছেন, “আমি মুসলিম। তাই হিজাব পরি। আমাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমি মনে করি, বিদ্বেষের বীজ পুঁতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ দেশ হতে পারবে না।” ওই শিক্ষিকার কণ্ঠে আমেরিকাতেই থেকে যাওয়ার ব্যাপারে যথেষ্ট প্রত্যয়, তাঁর বক্তব্য এতে তাঁর জেদ বাড়ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













