সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেলিকপ্টার বিধ্বস্তের দুই দিন পর জীবিত উদ্ধার

ইন্দোনেশিয়ায় একটি লেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুইদিন পর জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সিসকুস সুবিহারদাইয়ান নামে ২২ বছর বয়সী ওই ব্যক্তিকে পশ্চিম সুমাত্রা দ্বীপের আগ্নেয় লেক তোবা থেকে উদ্ধার করা হয়।

লেকটিতে ভাসমান কচুরিপানার মাঝে তাকে পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।

এক ইঞ্চিন বিশিষ্ট হালকা ইউরোকপ্টার ইসি-১৩০ সামোসির দ্বীপ থেকে মেদান শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। একঘণ্টার এই যাত্রায় হেলিকপ্টারটি তোবা লেকে বিধ্বস্ত হয়।

রোববার হেলিকপ্টারটির সঙ্গে স্থানীয় সময় ১২.২০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হেরোনিমুস গুরু বলেন, সুবিহারদাইয়ান জানিয়েছেন, হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসছিল তখন সেখানে থাকা পাঁচ আরোহীর সবাই ঝাঁপ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
পাঁচজনের সবাই লেকের ওপর ভাসমান কচুরিপানা আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু পানির স্রোতের কারণে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপর একজন কর্মকর্তা হিশার তুরনিপ বলেন, “তাকে (সুবিহারদাইয়ান) খুব দুর্বল অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। সবল হওয়ার পর সম্ভবত তিনি আরো তথ্য জানাবেন।”

এই হেলিকপ্টার দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা তার সন্ধানে প্রায় ২০০ উদ্ধারকর্মী অব্যাহতভাবে অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প