হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ২০


পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
হামলাকারীরা হোটেলে এখনো বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে।তাদের উদ্ধারে হোটেলের আশপাশে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আল-কায়েদাসহ ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর অন্যতম ঘাঁটি মালির সীমান্তবর্তী দেশ বুরকিনা ফাসো। দেশটিতে কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। তবে কয়েক বছরের মধ্যে এই প্রথম হামলার শিকার হলো বুরকিনা ফাসো।
স্থানীয় একটি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব (একিউআইএম) এ হামলার দায় স্বীকার করেছে।
বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি জানান, হোটেলটিতে বিদেশিরা প্রায়ই অবস্থান করে থাকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীদের ওপর হামলার অপেক্ষায় আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













