১০১ জন যাত্রী নিয়ে বিমানে অগ্নিকাণ্ড
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরের রানওয়েতে ডায়নামিক ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বিমান ১০১ জন যাত্রী নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার ফোর্ট লডারডেল বিমানবন্দরে ভেনিজুয়েলাগামী বোয়িংয়ের ৭৬৭ একটি বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে ১০১ জন যাত্রী ও ক্রু ছিলেন। অগ্নিকাণ্ডের পর স্থানীয় সময় দুপুর পৌনে একটার দিকে স্লাইড দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডের আগে বিমানটি থেকে ছিদ্র হয়ে জ্বালানি বের হয়ে আসছিল। সূত্র- রয়টার্স
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













