১২ বছরের মেয়েকে গলায় মঙ্গলসূত্র বেঁধে স্ত্রী বলে দাবি বাবার
বছর একত্রিশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদুরাই পুলিশ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগে সে তার ১২ বছরের মেয়েকে বিগত একবছর ধরে যৌন হেনস্তা করেছে৷ শুধু তাই নয় ওই ব্যক্তি তার মেয়ের গলায় মঙ্গলসূত্র বেঁধে তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করেছে৷ নির্যাতিতা নাবালিকার মাসি চাইল্ড হেল্প লাইনে এই ঘটনার কথা জানালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ জানা গিয়েছে, নিজের স্ত্রীর উপরেও অত্যাচার করত ওই ব্যক্তি৷
মাদুরাইয়ের এসপি বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে যৌন সুরক্ষা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিতা নাবালিকার মেডিকেল টেস্ট করা হয়েছে৷ যাতে যৌন হয়রানির কথা প্রমাণিত হয়েছে৷ নবালিকাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দেখাশোনা করছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













