১২ সন্তানের কল্যানে সরকারি ভাতা ৪৮ লক্ষ টাকা
১২ সন্তানের জননী বৃটেনের শেরিল প্রুধাম প্রতিবছর সরকারি ভাতা পান ৪০ হাজার পাউন্ড। (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লক্ষ টাকা) এ নিয়ে অনেকে অনেক কথা বলেন। মিররের এক প্রতিবেদনে শিরোনামে প্রশ্ন রাখা হয়েছে, ইনি কি বৃটেনের সবথেকে নির্লজ্জ মা? তবে কে কি বললো তা নিয়ে শেরিলের কিছু যায় আসে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সম্প্রতি চ্যানেল ফাইভ এর এক প্রামান্যচিত্রে উঠে এসেছে ঘটনাটি। প্রামান্যচিত্রের নাম ‘বেনিফিটস: বৃটেনস মোস্ট শেমলেস মম।’ অনুষ্ঠানটিতে শেরিল বলেন, সরকার আমাকে যা দিচ্ছে আমি শুধু তা নিচ্ছি। আমি অর্থ পাওয়ার জন্য সন্তান নেই নি। অর্থ যদি দেয়া হয় আমি তাতে না করবো না। ৩৩ বছরের শেরিল জানিয়েছেন, সন্তানদের পেছনে বছরে তিনি ও তার স্বামী রব ব্যায় করেন ২০ হাজার পাউন্ড। আর এটা শুধু জন্মদিন আর ক্রিসমাসের খরচ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













