১৩ জুলাই ফখরুলের জামিনের বিষয়ে শুনানি নির্ধারণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে আপিল বিভাগের শুনানি পিছিয়ে ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে দ্বিতীয় দফায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগ এ দিন ধার্য করে দেন। এর আগে গতকাল বুধবার ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতের কাছে না যাওয়ায় আপিল বিভাগে তার জামিনের বিষয়ে কোনো আদেশ হয়নি। আদালত বলেছিলেন, মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত আদেশ দেয়া হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে বুধবার এই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।
নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন থাকবে কি না, এ বিষয়ে ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। ওইদিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এর মধ্যে মেডিকেল বোর্ডকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবেদন জমা না দেওয়ায় আপিল বিভাগ বুধবার কোনো রায় দেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













