১৫ অগাস্ট দিনভর কথা বলুন ফ্রি-তে
আরও একটা লোভনীয় অফার নিয়ে এল BSNL। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে যত খুশি কথা বলুন। কোনও টাকা লাগবে না। একেবারে ফ্রি আনলিমিটেড কল যে কোনও নম্বরে।
টেলিকমমন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন যে, BSNL গ্রাহকেরা দারুণ সুবিধা পেতে চলেছেন ১৫ অগাস্ট। এরপর থেকে প্রত্যেক রবিবার এই অফার পাবেন BSNL গ্রাহকেরা।
ল্যান্ডলাইন পরিষেবাকে আরও প্রসারিত করতে ফের একটা নয়া উদ্যোগ নিয়েছে এই টেলিকম সংস্থা। সারারাত বিনামূল্যে কথা বলার ব্যবস্থা আগেই ছিল। এবার রবিবার সারাদিন বিনামূল্যে কথা বলা যাবে বলে জানানো হয়েছে টেলিকম সংস্থার তরফে। শুধুমাত্র BSNL নয়, যে কোনও নেটওয়ার্কের মোবাইল বা ল্যান্ডলাইনে ফ্রি-তে কথা বলা যাবে বলে জানা গিয়েছে। BSNL-এর নাইট স্কিমে রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কথা বলা যায়।
এর পাশাপাশি, বিএসএনএলের নতুন গ্রাহকদের জন্য সংস্থার অফার, মাসের চার্জ ৪৯ টাকা ছাড়া আর কোনও ইনস্টলেশন চার্জ লাগবে না। এছাড়া নাইট কলিং-এর অফারটিও তাঁরা পাবেন। আবেদন করার ৯০ দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে ল্যান্ডফোন। তবে ৯০ দিনের আগে ল্যান্ডলাইন নিতে চাইলে ৫০০ টাকা ইনস্টলেশন চার্জ লাগবে। বর্তমানে মোবাইলের ব্যবহার বেড়ে যাওয়ায় বিএসএনএলের ল্যান্ডলাইন ব্যবসা মার খাচ্ছে। তাই এই ধরনের নানা উদ্যোগে গ্রাহক টানতে চাইছে বিএসএনএল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













