১৫ বছর পর ঘরে ফিরল ঘরের মেয়ে ‘গীতা’
অবশেষে ঘরে ফিরলেন গীতা। দশ বছর পর নিজের বাড়িতে পা রাখলেন মূক-বধির গীতা। আজ সকালেই করাচি থেকে ভারতে ফেরেন তিনি। গীতাকে সঙ্গে করে ভারতে এলেন ৫ জন পাকিস্তানি নাগরিক। বিশেষ বিমানে করাচি থেকে দিল্লি এসেছেন গীতা। তাঁকে সংবর্ধনা দেবেন পাক হাই কমিশনার।
তবে ডিএনএ পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। ডিএনএ পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাবা ফিরে পাবেন মেয়েকে।
এগারো বছরের মূক ও বধির গীতা অসতর্কভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে পাকিস্তানে। সেই থেকেই গীতার ঠিকানা করাচির ইধি ফাউন্ডেশনের এই হোম। দেখতে দেখতে ইধি পরিবারের সদস্যরাই হয়ে ওঠে গীতার সবথেকে আপনজন। গত সপ্তাহে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন বিহারের একটি পরিবারের ছবি তুলে দেয় ইধি ফাউন্ডেশনের হাতে। ছবি দেখে নিজের বাবা, মা ও ভাইবোনদের চিনতে পারে গীতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













