১ রানে শ্রীলঙ্কার শ্বাসরুদ্ধকর জয়


এভিন লিউসের ১৪৮ রানের অতিমানবীয় ইনিংসটিও পারলো না ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিতে। ১২২ বলে ৪টি ৬ ও ১৫টি চারের মারে সাজানো তারা বিধ্বংসি ইনিংসের পরও ক্যারিবিয়রা মাত্র ১ রানে পরাজিত হয়। শ্রীলঙ্কার ৩৩০ রানের জবাবে খেলতে নেমে ৩২৯ রান করতে পারে তারা।
ত্রিপক্ষিয় সিরিজে বুলাওয়ের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩০ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। নিরোশান ডিকওয়েলা ও কুশাল মেন্ডিসের ৯৪ রানের দুটি ইনিংস এবং ধনঞ্জয় ডি সিলভার ৫৮ রানের সুবাদে বড় সংগ্রহ পায় তারা। জবাবে লিউসের পর জেসন হোল্ডারের ৪৫ রান করলেও পরাজয় এড়াতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হন কুশাল মেন্ডিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













