২৪ ঘণ্টার মধ্যে সুলতানা কামালকে গ্রেপ্তারের দাবি হেফাজতের


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম।
আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের মূল গেটে এক সমাবেশ থেকে হেফাজতের শীর্ষ নেতারা এই সময় বেঁধে দেন।
এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ‘সুলতানা কামাল বলেছেন, ভাস্কর্য না থাকলে মসজিদও থাকবে না। এ ধরনের বক্তব্য দেওয়ার পর আমরা প্রশাসনকে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করতে হবে অথবা তাঁকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে।’
জুনায়েদ আল হাবীব বাংলাদেশের সর্বত্র মসজিদ নির্মাণ, মসজিদ আধুনিকায়ন ও মসজিদে সৌর বিদ্যুৎ স্থাপনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হেফাজতের এই নেতা বলেন, ‘একই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি জানাই। যদি সরিয়ে না নেওয়া হয়, তাহলে কি আমরা নিজেরা গিয়ে সরিয়ে দিয়ে আসব?’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতের ঢাকা মহানগর শাখার সহসভাপতি মুফতি মাহফুজুল হক, হেফাজত নেতা গোলাম মুহিউদ্দীন ইকরাম, হাকিম আবদুল করিম, মুজিবুর রহমান পেশওয়ারী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













