২৫ জন নিহত বিদ্যুতের তার জড়িয়ে :রাজস্থানে
ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রাজস্থান প্রদেশের টনক জেলায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারও পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান। তবে কী কারণে বিদ্যুতের তার ছিড়ে পড়েছে তা জানা যায়নি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













