২ শতাধিক যাত্রী নিয়ে মিশরে রুশ বিমান বিধ্বস্ত
মিশরের সিনাই উপত্যকায় ২ শতাধিক আরোহী নিয়ে যাত্রীবাহী একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এরই মধ্যে সিনাইয়ের দক্ষিণাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আরোহীদের সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে বলা হয়, রুশ বিমানটি মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার পিটার্সবার্গে যাচ্ছিল। বিমানটির বেশিরভাগ যাত্রী রাশিয়ার পর্যটক বলে জানা গেছে।
যদিও, এর আগে মিশরীয় বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, ২১২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে নিখোঁজ বিমানটি তুরস্কের আকাশসীমায় নিরাপদেই রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













