সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩৭ হাজার মানুষের সঙ্গে যোগযজ্ঞের নেতৃত্বে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবসে যোগচর্চায় অংশ নেন। প্রথমবারের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। দিল্লির রাজপথে বজ্রাসন আর পদ্মাসনে বসে এই বিশাল যজ্ঞের যার নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী নিজে। সাথে ছিল ৩৭ হাজার মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রবিাবর ভোরে দিল্লির প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেইটের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এই যোগচর্চাই ছিল এ দিবসের মূল আয়োজন। সাদা পাজামা আর ফুল হাতা গেঞ্জির সঙ্গে তেরঙা স্কার্ফ গলায় ঝুলিয়ে রাজপথে বিছানো লাল মাদুরে যোগাসনে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী।

মাইকে যোগ গুরু রামদেবের নির্দেশনা অনুসরণ করে মোদীর পেছনে বিভিন্ন আসন চর্চা করেন অংশগ্রহণকারীরা। রাজপথের সবুজ চত্বরে এসময় ভাসছিল তানপুরার লহরি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভারতীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আধা সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ মিলিয়ে প্রায় ৩৭ হাজার মানুষ ৩৫ মিনিটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে এনডিটিভির খবরে প্রকাশ করা হয়।

৩০ কোটি রুপি খরচ করে দিল্লির এই যোগ জমায়েতের আরেকটি লক্ষ্য ছিল একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের যোগসাধনের গিনেজ রেকর্ড গড়া।

এর আগের রেকর্ডটি হয়েছিল ২০০৫ সালে গোয়ালিয়রে। বিবেকানন্দ আশ্রমের সেই আয়োজনে ২৯ হাজার ৯৭৩ জন অংশ নিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প