বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ হাজার রোহিঙ্গা আশ্রয় পেল চীনে

মিয়ানমারের রাখাইন প্রদেশের স্থানীয় ও সেনাবাহিনীর অত্যাচারে পালিয়ে বেড়ানো রোহিঙ্গাদের মধ্যে ৩ হাজার জন আশ্রয় পেয়েছে চীনে। দেশটির গণমাধ্যমে সরকারের বরাত দিয়ে বলা হয়েছে, মিয়ানমারের কিছু নাগরিককে চীনের মিয়ানমার সীমান্তাঞ্চলে আশ্রয় দেয়া হয়েছে।

রোহিঙ্গাদের মূল আবাসস্থল থেকে চীনের সীমান্ত সবচাইতে দূরে। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে ছুটতে থাকা এই মানুষগুলো বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবহার করে চীনে যাচ্ছে। চীনের সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়, তিন হাজার মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছি আমরা, যাদের মধ্যে অনেকেই ছিল আহত। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

চীন সরকারের বরাত দিয়ে ফার্স্ট পোস্ট জানায়, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের যতটুকু সম্ভব সহায়তা দেয়া চেষ্টা করছে চীন।

এদিকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে চীন। তারা জানায়, চীন সীমান্তাঞ্চলে মিয়ানমারের গতিবিধির ওপর নজর রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে তারা।

এদিকে বাংলাদেশ ঢালাওভাবে সীমান্ত না খুললেও আশ্রয় দিচ্ছে রোহিঙ্গাদের। ফার্স্ট পোস্ট জানায়, কমপক্ষে ৮৬ জনকে হত্যা ও ৩০ হাজার মানুষকে উচ্ছেদ করেছে মিয়ানমার সরকার। তাদের অনেকেই জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশে প্রবেশ করে। এ ক্ষেত্রে আহত বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে জানায় তারা।

সূত্র : ফার্স্ট পোস্ট ও সাউথ চায়না মর্নিং পোস্ট।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প