৫০০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি
লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বিবিসির এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
লিবিয়ার কোস্ট গার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা নৌকা দুটি থেকে ২০১ জনকে উদ্ধার করতে পারলেও অনেকেই নৌকাডুবির সময় ভেতরে আটকে ছিলেন। অন্তত ১০০ মরদেহ উদ্ধার করে জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালে যে ১০০ মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য প্রথমে একটি নৌকা সংকেত দেয়। নৌকাটিতে ৫০ জনের মতো শরণার্থী ছিল।
ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিতে ৪০০ জনের মতো শরণার্থী ছিল। লিবিয়ার কোস্টগার্ড বলছে, সেখানে উদ্ধার অভিযান চলছে, তবে আশঙ্কা করা হচ্ছে নৌকাতে যারা ছিলেন তাদের বেশিরভাগ মারা গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













