৬৫ মৃতদেহ ও ২০ জন জীবিত উদ্ধার : চীনে জাহাজডুবি


চীনের ইয়াংজি নদীতে ঝড়ে উল্টে যাওয়া জাহাজ থেকে যাত্রীদের বের করে আনতে উদ্ধার তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ পর্যন্ত সেখান থেকে ৬৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সময় যতো পেরিয়ে যাচ্ছে যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততোই ক্ষীণ হয়ে আসছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার জাহাজটির ভেসে থাকা অংশ কেটে যাত্রীদের বের করে আনার চেষ্টা চালায় উদ্ধারকারীরা। পাশাপাশি ভেতরে ডুবুরি পাঠিয়েও উদ্ধার তৎপরতা চালানো হয়। জাহাজের আরও কয়েকটি স্থান কেটে যাত্রীদের উদ্ধারের কথা থাকলেও বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে চীনের ইয়াংজি নদীতে সাইক্লোনের কবলে পড়ে উল্টে যায় ইস্টার্ন স্টার জাহাজটি। জাহাজে চারশ’ ছয় জন যাত্রীর বেশিরভাগই পর্যটক। এছাড়াও পাঁচ জন ট্রাভেল এজেন্সি কর্মকর্তা এবং ৪৭ জন ক্রু ছিলেন জাহাজটিতে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার নির্দেশ চীনে ৪৫৮ আরোহী নিয়ে জাহাজডুবি, ২০ জনকে জীবিত উদ্ধার
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন















