৬ বছরের শিশুকে বিয়ে করল ৬০ বছরের বৃদ্ধ!


৬ বছরের শিশুকে বিয়ে করার অপরাধে জেল হল ৬০ বছরের বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশে৷ নাবালিকাকে বিয়ে করার অপরাধে গত শুক্রবার মহম্মদ করিমকে গ্রেফতার করে আফগান পুলিশ৷
কিন্তু তাকে গ্রেফতার করা হলে করিম দাবি করে, ওই ছয় বছরের মেয়েটিকে তার বাবা-মা ঈশ্বরের নামে উৎসর্গ করে করিমের হাতে তুলে দেন৷ তাঁদের মতেই এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে করিম দাবি করে৷
শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছুই জানতে পারেনি পুলিশ৷ শুধু তার অবস্থা দেখে বোঝা গিয়েছে খুবই ভয় পেয়েছে সে৷ প্রশ্ন করা হলে সে বারবার কেবল বলতে থাকে, ‘আমি ওই লোকটাকে খুব ভয় পাই৷’
মেয়েদের বাল্যবিবাহ আফগানিস্তানে একটি বড় সমস্যা৷ গত কয়েকদিন আগেই স্বামী এবং তার পরিবারের অত্যাচারের ফলস্বরূপ ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরী ঘোর প্রদেশেই আগুনে পুড়ে মারা গিয়েছে৷ এই ঘটনার পর থেকেই সচেতনতা বাড়িয়েছে আফগান প্রশাসন৷
বর্তমানে ওই ছয় বছরের মাসুম আনওয়ারি মহিলা সুরক্ষা সেলের তত্বাবধানে রয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













