৮ ফুট লম্বা অজগর বিমানে লুকিয়ে !


লম্বায় ৮ ফুট। জাতে খাঁটি ভারতীয়। দেখলেই গা শিউরে ওঠে। লুকিয়ে ছিল এয়ার ফোর্সের বিমানের মধ্যে! অতিকায় অজগর সাপটিকে দেখে চমকে গিয়েছিলেন আগ্রা এয়ার বেসে উপস্থিত সেনা কর্মীরা। ইন্টারনেটে নানা জায়গায় সাপের লুকিয়ে থাকার ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল হতে দেখা গিয়েছে। কিন্তু খোদ সেনাবাহিনীর বিমানের মধ্যে সাপের ঢুকে পড়ার ঘটনা নিঃসন্দেহে আরও বেশি চমকপ্রদ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায়, সাপটিকে বিমানের মধ্যে আবিষ্কার করার পরে বাহিনীর তরফ থেকে খবর পাঠানো হয় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। সংস্থার একটি দল তড়িঘড়ি হাজির হয়ে যায় এলাকায়। তাদের সঙ্গে দুই জন সাপ বিশেষজ্ঞও ছিলেন। তাঁরা সবাই মিলে অনেক কায়দা করে সাপটিকে বিমান থেকে বের করে আনে।
পুরো অপারেশনটি চালানো হয় প্রায় পাঁচ ঘণ্টা ধরে। খুব সাবধানে সাপটিকে বাইরে বের করা হয়, যাতে কোনওভাবেই সেটি উত্তেজিত না হয়। কোনও চোটআঘাত যাতে না লাগে, সেদিকেও লক্ষ রাখা হয়। সাপটিকে আপাতত নজরে রাখা হয়েছে। খুব শিগগিরি তাকে আবার ছেড়ে দেওয়া হবে, তার পছন্দের সবুজ প্রকৃতির মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













