বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অক্টোবরে মুক্তি পাচ্ছে ছন্দার প্রথম সিনেমা

নব্বই দশকের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তবে টিভি পর্দা বা সবখানে ছন্দা নামেই পরিচিত তিনি। নান্দনিক অভিনয় আর শৈল্পিক গুণে তিনি তৈরি করে নিয়েছেন শক্ত অবস্থান।

দীর্ঘদিনের ক্যারিয়ারে কাজ করেছেন তিনি নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনেই। কখনো বড় পর্দায় দেখা মিলেনি ছন্দার। সেই শূন্যতা কেটে গেছে। সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। সহকর্মী অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘অর্পিতা’ নামের ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ছন্দা।

আগামী ৫ অক্টোবর সারাদেশব্যপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। গতকাল ছিলো ছন্দার জন্মদিন। এদিনেই সুখবরটি পেলেন তিনি।

প্রথমবারের মত বড় পর্দায় হাজির হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছন্দা বলেন, ‘‘অর্পিতা’ আমার ক্যারিয়ারের প্রথম ছবি। গল্প ও চরিত্রের গুরুত্বের কারণে এর আগে অনেক ছবির প্রস্তাব আসলেও করিনি। কিন্তু এই ছবির গল্পটা বেশ ভালো লেগেছে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি। নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এ নিয়ে একটু টেনশন কজ করছে। দর্শকরা কিভাবে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষায়। তবে সহকর্মীদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি।’

‘অর্পিতা’ ছবির গল্প কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন জয় নিজেই। ছন্দা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শাহেদ আলী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত