বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অচিরেই জঙ্গি তৎপরতা বন্ধ হবে : বাণিজ্যমন্ত্রী

অচিরেই জঙ্গি তৎপরতা বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জাতি একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়েছে।’

শান্তিপ্রিয় মানুষের দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ জঙ্গি হামলার উদ্দেশ্য হলো ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে পিছিয়ে দেওয়া। ইতালি হলো বাংলাদেশের ষষ্ঠতম তৈরি পোশাক ক্রেতা দেশ। গুলশানের রেস্তোরাঁয় জঙ্গিরা ইতালির নাগরিকদের হত্যা করেছে, যাতে ইতালির ক্রেতারা বাংলাদেশে না আসে।’

‘জাপান আমাদের সবচেয়ে বড় দাতা দেশ। তাদের হত্যা করা হয়েছে, যাতে জাপানের সহায়তা বন্ধ হয় এবং বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।’

কল্যাণপুরের জঙ্গিবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তোফায়েল বলেন, ‘যখন একটি দলের পক্ষ থেকে নিহত জঙ্গিদের বিরুদ্ধে তারা জঙ্গি কি না, এ বিষয়ে সন্দেহ করা হয়, তখন ওই দলের উদ্দেশ্য বোঝা যায়।’

মতবিনিময় সভায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী