শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অজয়-কাজল মালদ্বীপে

বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল এখন মালদ্বীপে আছেন। সঙ্গে আছে তাঁদের মেয়ে নাইসা। কোনো শুটিংয়ের জন্য নয়, অবকাশ যাপন করতেই পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপে গেছেন অজয় ও কাজল।

এনডিটিভির খবরে জানা যায়, সেখানে চমৎকার সময় পার করছেন তাঁরা। অজয়ের বোন কবিতা ও নীলিমাও তাঁদের সঙ্গে আছেন।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে অজয় দেবগন মালদ্বীপ ভ্রমণের একটি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে অজয় লিখেছেন ‘ভিটামিন এফ-ফ্যামিলি’।

পাঁচ মাস ধরে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অজয়। তাই তাঁর অবকাশ যাপন করা খুব জরুরি ছিল। টুইটারে অজয় লিখেছেন, ‘৫ মাস ধরে কোনো ছুটি ছাড়াই শুটিং চলেছে। সঠিক সময়ে কাঙ্ক্ষিত বিরতি পেলাম।‌ রোহিত ‘খাতরোঁ কি খিলাড়ি’ শোয়ের শুটিংয়ে আছেন। তাঁর জন্য অপেক্ষা করছি।’

চলতি বছরে ৪৮ বছর বয়সী এই অভিনেতার দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে : একটি হলো ‘গোলমাল’, অপরটি ‘বাদশা’।

‘গোলমাল’ ছবির পরিচালক রহিত শেঠি এখন স্পেনে আছেন। সেখানে ‘খাতরোঁ কি খিলাড়ি-৮’ রিয়েলেটি শো‌য়ের শুটিং করছেন তিনি। সেখান থেকে তিনি ফেরার পর ‘গোলামাল’ ছবির শুটিং আবার শুরু হবে।

এদিকে, কাজল অভিনীত তামিল চলচ্চিত্র ‘ভিআইপি-২’ মুক্তির অপেক্ষায় আছে। ছবিতে কাজলের বিপরীতে আছেন ধানুশ। রজনীকান্তের ছোট মেয়ে সুন্দরিয়া ছবিটি পরিচালনা করছেন। ‘ভিআইপি-২’ ছবির মাধ্যমে দুই দশক পর তামিল ছবিতে কাজলকে দেখা যাবে। আসছে ২৪ জুলাই ধানুশের জন্মদিনে ছবিটি মুক্তি পাবে।

১৯৯৯ সালে ফেব্রুয়ারিতে কাজল ও অজয় বিয়ে করেন। ১৯৯৪ সালে তাঁদের প্রেমের সম্পর্ক হয়। এই দম্পতি ‘ইশক’ ও ‘পেয়ার তো হোনা হি থা’ ছবিতে অভিনয় করেছেন। তাঁদের ১৩ বছর বয়সী মেয়ের নাম নাইসা ও ছয় বছর বয়সী ছেলের নাম যুগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত