অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগ করবেন যে নম্বরে


সিএনজির অরাজকতা, হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র নম্বরে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নম্বরগুলো হচ্ছে—৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪। অফিস চলাকালীন যে কেউ এ সব নম্বরে ফোন করে অভিযোগ দিতে পারবেন। অভিযোগ পেলে ওইসব সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিএ সূত্রে জানা যায়, গ্যাসের দাম বাড়ার কারণে সিএনজি অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ২৫ টাকা। দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা হয়েছে। এরপর প্রতি মিনিট বিরতির জন্য ২ টাকা করা হয়েছে, আগে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ভাড়া বাড়ানোর সঙ্গে বাড়ছে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও। মালিকের জমা বাবদ প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে, আগে যা ছিল ৬০০ টাকা।
অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগ করবেন যে নম্বরে :-নম্বরগুলো হচ্ছে—৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













