শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অধীনস্থ নারী সহকর্মীর চুল কেটে দিয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা!

অনেকের চুল কেটে ‘শায়েস্তা’ করার ঘটনা বিভিন্ন সময় পথে-ঘাটে চোখে পরে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকম ঘটনার খবর পাওয়া যায়। অনেক জায়গায় মাথায় লম্বা চুল থাকলে সেটিকে ‘শৃঙ্খলা পরিপন্থী’ হিসেবে গণ্য করা হয়।

এবার নাইজেরিয়ার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা তার অধীনস্থ নারী সহকর্মীদের চুল কেটে দিয়ে বেশ বিপাকে পড়েছেন।নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার একজন সিনিয়র কমান্ডার নিজ হাতে কাঁচি নিয়ে তার অধীনস্থ নারী অফিসারদের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছেন।

এক দিন খুব ভোরে পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শনে গিয়ে সিনিয়র কমান্ডার দেখলেন যে অনেক নারী সদস্যদের লম্বা চুল রয়েছে। দেরি না করে সাথে সাথে তিনি নিজ হাতে কাঁচি চালানো শুরু করেন।

নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থায় কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য চুল রাখার কিছু নিয়ম-কানুন আছে। তবে তারা লম্বা চুল রাখতে পারবেনা সে কথা নিয়মের কোথাও উল্লেখ নেই।

সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, সিনিয়র কমান্ডার যে কাজ করেছেন, সেটি সম্পূর্ণ নিয়মের বাইরে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একজন মুখপাত্র বিষয়টিকে নারীদের জন্য অবমাননাকর হিসেবে বর্ণনা করেছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নারী সদস্যদের চুল কাটার ছবি নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার ফেসবুকে পাতায় পোস্ট করা হয়েছিল।

এরপর সোশ্যাল মিডিয়ায় সে ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে সে ছবিগুলো অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সড়ক নিরাপত্তা সংস্থার কর্তৃপক্ষ বলছে এ ঘটনার সাথে জড়িত সব কর্মকর্তাকে ডাকা হয়েছে এবং ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি