অনলাইনে বিক্রি করা হচ্ছে শুকনো গোবর!
দিনদিন বেশ জনপ্রিয় হচ্ছে অনলাইন শপিং। জামাকাপর থেকে শুরু করে কাঁচা-বাজার কী নেই অনলাইনে! কিন্তু সবকিছুকে যেন ছাঁপিয়েই গেল ভারতের জনপ্রিয় অনলাইন শপ ই-বে।
এবার পূজাকে সামনে রেখে তাদের সাইটে পাওয়া যাচ্ছে আস্ত গোবর! কাঁচা নয় যদিও, শুকনো। নানান রকমের গোবর বিক্রি হচ্ছে অনলাইনে। গোবর এবং গোবর দিয়ে তৈরি ঘুঁটে।
এগুলোর দামও ধরা হয়েছে বিভিন্ন ক্যাটাগড়িতে। ২২টি ‘সঠিক গুণমানে’র ঘুঁটের দাম ২৭৪ টাকা টাকা ৫০ পয়সা। নির্মাতা সংস্থার দাবি, একটি ঘুঁটের ব্যাস ৯ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার পুরু। মাপের গন্ডগোল হলে দেয়া হয়েছে বদলের প্রতিশ্রুতিও!
সাবুত নামের আর এক সংস্থা বিক্রি করছে শুকনো গোবর। ৭৫০ গ্রামের দাম ২০০ টাকা। শহরের ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে গাছ লাগান অনেকেই। সার হিসেবে কাজে লাগবে এই গোবর। আর পুজো–পার্বণে চাহিদা তো আছেই। কাঠ বা কয়লার উনুনে ঘুঁটের চাহিদাও ব্যাপক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













