অনিরাপদ কর্মক্ষেত্রে চলতি বছরে নিহত ১২৪০ শ্রমিক
অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে চলতি বছরে বিভিন্ন খাতে এক হাজার ২৪০ শ্রমিক নিহত হয়েছেন।
‘বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’ (ওশি) ফাউন্ডেশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জরিপের এ তথ্য জানায় ওশি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের তুলনায় শ্রমিক নিহতের সংখ্যা বেড়েছে ২৮৯। এ ছাড়া চলতি বছরে আহত হয়েছেন ৫৪৪ জন শ্রমিক।
ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা বলেন, বিদায়ী বছরে কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের মধ্যে ৩৫৯ জন প্রাতিষ্ঠানিক ও ৮৮১ জন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন।
সংবাদ সম্মেলনে কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ শ্রম আইনের বাস্তবায়নে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিল্পমালিকদের নিরাপত্তা নীতিমালার বিষয়ে সচেতন করার মতো কিছু সুপারিশ করে ওশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













