অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন নিষিদ্ধ


পূর্ব অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সব ধরনের সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার সকালে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ।
তিনি জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।
হঠাৎ করে এ ঘোষণা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি সাব্বির ফয়েজ বলেন, ‘আপনারা তো বুঝতেই পেরেছেন কেন আমরা এ ঘোষণা দিলাম।’
নতুন এই নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।
রোববার বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রেস কনাফারেন্স করার একদিন পরই পুনরায় এ ঘোষণা দেয়া হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













