অন্তঃসত্ত্বাকে বিষ খাইয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার নাম সোনা কর্মকার(২২)৷বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারের অমৃতি গ্রামে। গ্রেফতার অভিযুক্ত স্বামী৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে অমৃতির মদনপুরের মেয়ে সোনার সঙ্গে পাশের গ্রামের পেশায় রাজমিস্ত্রি রাজকুমার মন্ডলের সঙ্গে বিয়ে হয়। সোনার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তাদের পরিবারে অশান্তি লেগে থাকত কারণ সোনার স্বামী রাজকুমারের সঙ্গে তার বৌদি ভারতি মন্ডলের সঙ্গে অবৈদ্ধ সম্পর্ক ছিল।
সেই কারণে এই স্ত্রীর উপর নানারকম অত্যাচার করত স্বামী ও তার বৌদি। মৃতার দিদির অভিযোগ, তার বোনকে ঔষুধের নাম করে মঙ্গলবার রাতে বিষ মেশানো ট্যাবলেট খাইয়ে দেয়।ওইদিন রাতে মহিলার শরীর খুব খারাপ হলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। রাতেই মৃত্যু হয় ওই গৃহবধুর।
মৃতার বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজারে লিখিত অভিযোগ দায়ের করা করেছে। অভিযুক্ত স্বামী রাজকুমার মন্ডলকে সকালে গ্রেফতার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













