বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অন্ধ্র প্রদেশে দাবদাহে ৭২৩ জনের মৃত্যু

ভারতের অন্ধ্র প্রদেশে গত চার মাসে তীব্র দাবদাহে ৭২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী এন জিনা রাজাপ্পা এ তথ্য জানিয়েছেন।

রাজ্যের বিধানসভায় তেলেগু দেসাম দলের সদস্য মোদুগুলা ভেনুগোপালা রেড্ডি ও অন্যদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপালনকারী উপমুখ্যমন্ত্রীকে দাবদাহে মৃতের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, দাবদাহে সবচেয়ে বেশি সংখ্যক লোক মারা গেছে চিত্তর জেলায়। এখানে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পূর্ব গোদাভরীতে ১৩৪ জন ও ভিজিয়ানাগারামে ১১৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি মৌসুমে প্রথমবারের মতো সরকার দাবদাহে মৃতের সংখ্যা প্রকাশ করলো। রাজাপ্পা বলেন, ‘গত বছর দাবদাহে ১ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। ২০১৪ ও ২০১৩ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৪৪৮ ও ৮৬১ জন।

তিনি বলেন, ‘ দাবদাহে থেকে বাঁচতে বিশদ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটি গত জানুয়ারি থেকে তিনটি ধাপে বাস্তবায়ন হচ্ছে। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে এবং জনগণকে সচেতন করতে সরকার প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প