মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : বার্নিকাট

বাংলাদেশে অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দেশে এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

তিনি বলেন, জুলহাজ যে মতাদর্শের হোক না কেনো এ ধরনের ঘটনা কোনো দেশেই কাম্য নয়। এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

সচিবালয়ে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে বার্নিকাট সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘জুলহাজের হত্যাকাণ্ডসহ যেসব হত্যাকাণ্ড এ দেশে ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জুলহাজ আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) সঙ্গে কাজ করছিলেন।

এ সময় নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান বার্নিকাট।

তিনি বলেন, জুলহাজের হত্যাকাণ্ডের মতো যেসব হত্যার ঘটনা ঘটছে, আমি তাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) সেগুলোর একটি তালিকা দিয়েছি। এই ঘটনাগুলোর তদন্ত বিষয়ে আশানুরূপ কোনো অগ্রগতি নেই।

বার্নিকাট বলেন, বাংলাদেশ আমাদের শক্তিশালী অংশীদার। হত্যা-সন্ত্রাসের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে চায় যুক্তরাষ্ট্র। আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে, সেগুলো আমরা বাংলাদেশকে দেব। তদন্তে একসঙ্গে কাজ করব। আমাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করব।

বার্নিকাট মনে করেন, এ ধরনের হত্যাকাণ্ড পুলিশ ও বাংলাদেশের সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা রোধে তথ্য আদান প্রদানে দুই দেশের অংশীদারিত্বে করা প্রয়োজন।

এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমরা তথ্য আদান-প্রদান করব। আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই বলে জানান মার্কিন এ রাষ্ট্রদূত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে