অপহৃত মেয়ের সন্ধান চান প্রবাসী বাবা


গত ১৬ জানুয়ারি সিলেটের কানাইঘাট থানার গাজীপুর গ্রাম থেকে সৌদি আরব প্রবাসী মনির উদ্দিনের মেয়ে মাসুমা (১৫)অপহরণ হয়। ১০দিনেও মেয়ের সন্ধান না পাওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মাসুমা সিলেটের কানাইঘাট থানার সুরমা স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
মনির জানান, ১৬ জানুয়ারী রাত ১২ টার পর পাশের বাড়ির রাজা মিয়ার ছেলে জাবের ৫/৬ জন সন্ত্রাসী এনে স্ত্রী দিলারা বেগমকে মারধোর করে মেয়ে মাসুমা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রবাসী মনির উদ্দিনের স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলেও রাখতে পারেনি মাসুমাকে।
ঘটনার পর দিন সকালে প্রবাসী মনির উদ্দিনের স্ত্রী বাদি হয়ে কানাইঘাট থানায় জাবের এর নামে অপহরণের অভিযোগ একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৩০৭। পুলিশ মামলাটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে এলাকার চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি তারা সমাধান করবে বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলেও জানান মনির উদ্দিন।
গত দশ দিনেও মেয়েকে না পেয়ে সৌদি আরব প্রবাসী মনির উদ্দিন কান্না ভেঙ্গে পড়েন। মেয়ে মাসুমা কে উদ্ধারের জন্য প্রবাসী সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে দাবি জানান সৌদি প্রবাসী মনির উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













