বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অফিসের পর কর্মীদের মধ্যে যোগাযোগ বেআইনি

নির্দিষ্ট কর্মঘণ্টার পর অফিস কর্মীদের মধ্যে যোগাযোগ বেআইনি ঘোষণা করে এক আইন পাশ করতে যাচ্ছে ফরাসি সরকার। ফ্রান্সের নতুন প্রস্তাবিত এই শ্রমিক আইন অনুযায়ী, যে সমস্ত সংস্থায় ৫০ জন বা তার বেশি কর্মী রয়েছেন সেখানে অফিসে কাজের পর কোনো কর্মীকে ফোন বা ইমেইল করা যাবে না।

দেশ জুড়ে চালানো বেশ কিছু সমীক্ষার পর এই আইন পাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, অফিস থেকে বাসায় ফিরেও নানা ভাবে কাজের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন কর্মীরা। ফোন, এসএমএস, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে ক্রমাগত কাজের মধ্যেই থাকতে হয় তাদের। পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোরও সুযোগ জোটে না। এর ফলে একটা সময় কর্মীরা শারীরিক তো বটেই মানসিক ভাবেও ভেঙে পড়েন। যেটা তাদের কাজের ওপর বিরূপ প্রভাব ফেলে।

বিভিন্ন সমীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘Right To Disconnect’ নামে এই নতুন আইন পাশ করার কথা ভাবা হয়েছে। তবে প্রথমে যখন এই আইন পাশের প্রস্তাব করা হয়েছিল সে সময় অনেক সমালোচনা হয়। শ্রমিকবান্ধব দেশ হিসেবে ফ্রান্সের বিশেষ সুনাম রয়েছে। বর্তমানে বছরে ৩০টি ছুটি এবং ১৬ সপ্তাহ সপরিবারে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেয়া হয় সে দেশের কর্মীদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প