মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে আদনান সামিকে নাগরিকত্ব দিচ্ছে ভারত!

পাকিস্তানের সংগীতশিল্পী আদনান সামিকে নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার। আদনান সামির আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই পদক্ষেপ নিচ্ছে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে কাজ করছেন।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে পাকিস্তানের বিখ্যাত গজলশিল্পী গোলাম আলীকে মুম্বাইয়ে অনুষ্ঠান করতে দেয়নি ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল শিবসেনা। অথচ ভারত সরকার আদনান সামিকে নাগরিকত্ব প্রদান করার প্রক্রিয়া চললেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই।

আদনান সামির নাগরিকত্বের বিষয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতাগি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আদনান সামি ২০০১ সাল থেকে ভারতে বসবাস করছেন। ভারতীয় নাগরিকত্ব আইনের ১৯৫৫ সালের সেকশন ৬ অনুযায়ী তাকে এ নাগরিকত্ব দেয়া হচ্ছে। বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, বিশ্বশান্তি ও মানব উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ভারত সরকারের পক্ষ থেকে সন্মানসূচক এ নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে।

এ বছরের মে মাসে আদনান সামির ভিসার মেয়াদ পার হয়ে গেলে মানবিক দিক বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থাকার অনুমতি দেয়। সামির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয় বরাবর নাগরিকত্বের আবেদন করেছেন।

সামি এই নিয়ে দ্বিতীয়বার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলেন। প্রায় দুই বছর আগে তার নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী বিভাগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প