অবশেষে গুলিতে মৃত্যু মানুষখেকো বাঘিনীর


টানা ৪৫ দিন খোঁজাখুঁজির পর ভারতের উত্তরাখন্ড রাজ্যে মানুষখেকো এক বাঘিনীকে গুলি করে মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার তিন বছর বয়সী বাঘিনীকে গুলি করে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।
বাঘিনীর বয়স তিন বছর। গত কয়েক সপ্তাহে প্রাণীটি দুজনকে হত্যা করে। এটির কামড়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
উত্তরাখন্ডের সংরক্ষিত করবেট বনাঞ্চল এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল বাঘিনী। সন্ধ্যার পর এই জন্তুর ভয়ে ঘর থেকে কেউ বের হতো না। এমনকি শিশুরা কয়েক দিন স্কুলেও যায়নি। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে গিয়েছিল এই বাঘিনী। তাকে ধরতে গ্রামবাসী ঢাকঢোল পিটিয়েছে। বাঘ ধরার অভিযানে বন বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে ড্রোন, হেলিকপ্টার, হাতি ও কুকুর ব্যবহার করা হয়েছে। পূজা পর্যন্ত হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছিল না।
অবশেষে বৃহস্পতিবার রাজধানী শহর দিল্লি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রামনগর এলাকায় এটিকে ১১টি গুলি করা হয়। এর পর মৃত বাঘটিকে নিয়ে প্রায় তিন ঘণ্টা ঘুরে বেড়ায় স্থানীয় লোকজন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













