শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মমতা কুলকার্নি

দীর্ঘ ষোল বছর পর অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বলিউডের একসময়ের লাস্যময়ী মমতা কুলকার্নি। সরাসরি জানালেন নিজের কেরিয়ারের চূড়ায় থাকা অবস্থায় কেন তিনি বলিউড ছেড়ে চলে গিয়েছিলেন। কেনই বা তিনি মাদক-ব্যবসায়ী ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ছিলেন।

এক সাক্ষাৎকারে মমতা কেনিয়া থেকে জানালেন তাঁর জীবনের অনেক অজানা তথ্য। জানালেন তাঁর যোগীনি হওয়ার নেপথ্য কারণ।

এই সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সি বলিউড অভিনেত্রী জানিয়েছেন কীভাবে, কোথায় তাঁর মাদক পাচারকারী ভিকি গোস্বামী বা বিজয়গিরি গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল। দুবাইয়ে এক পার্টিতে তাঁদের প্রথম আলাপ। দুবাইয়ে ড্রিমল্যান্ড নামের এক পাঁচতারা হোটেলের মালিক ছিলেন ভিকি। সেখানেই বিভিন্ন সময় বিলাশবহুল পার্টির আসর বসত। এমনই এক পার্টিতে মমতাকে দেখে বাকরুদ্ধ হয়ে যান ভিকি। প্রথম দর্শনে ভিকির মমতাকে ভাল লাগলেও, অভিনেত্রী তাঁকে সেভাবে কোনোদিনই পাত্তা দেননি। কিন্তু অবশেষে ভিকির একনিষ্ঠ চেষ্টার সামনে আত্মসমর্পণ করেন রুপালি দুনিয়ার এই সুন্দরী।

মমতা জানান, একদিন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে দুবাইয়ে চলে যান। সেইসময় ভিকি জেলবন্দি ছিলেন। মমতা তখন দুবাইয়ে খুব সাধারণ ভাবেই জীবনযাপন করছিলেন। অবশেষে ২০০০ সালে মমতা তাঁর আধ্যাত্মিক গুরু চৈতন্য গগনগিরি নাথের নির্দেশে দুবাইয়ে ভিকির সঙ্গে দেখা করেন। এরমধ্যে একদিন ভিকি মমতাকে ফোন করে জানান, তিনি অল্প কয়েকদিনের মধ্যে মারা যাবেন। এরপরই তাঁর কাছে পাকাপাকি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা, জানিয়েছেন সাক্ষাত্কারে।

রুপালি দুনিয়ায় একসময় সালমান খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, গোবিন্দ, সঞ্জয় কাপূর, সানি দেওলের মতো সফল তারকাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন এই অভিনেত্রী। বলিউডকে উপহার দিয়েছেন সেই সময়ের একের পর এক হিট ছবি। কিন্তু গ্ল্যামার দুনিয়ার প্রতি সেভাবে কখনোই আকর্ষণ অনুভব করতেন না মমতা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর মায়ের চাপে এই দুনিয়ায় পা রেখেছিলেন। তাই কেরিয়ারের চূড়ায় থাকতে থাকতে অন্তরালে চলে যেতে একটুও দ্বিধাবোধ করেননি তিনি।

তিনি এখনো বলিউড ছবি দেখেন কিনা, এ প্রশ্নের উত্তরে মমতা জানিয়েছেন, তাঁর দেখা শেষ বলিউডি ছবি হল ‘মুন্নাভাই’।

তবে আগের মতোই এবারও মমতা জানিয়েছেন, তিনি বা তাঁর প্রেমিক ভিকি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত নন। আপাতত, মমতা একটি বই লেখার কাজে ব্যস্ত রয়েছেন। তাঁর এই আত্মজীবনীতে তিনি তাঁর জীবনের কথা বলেছেন।

মমতা ভারতে আসতে চান কিনা, এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি ২০১২ সালে হরিদ্বারে গিয়েছিলেন, ২০১৩ সালে কুম্ভ মেলায় এসেছিলেন। তবে ভবিষ্যতে ভারতে আসবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলেননি মমতা। তাঁর বক্তব্য ভগবান চাইলে তিনি নিশ্চয়ই আসবেন।

সূত্র: এবিপি আনন্দ

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত